1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা: ইঞ্জি. মো. আবদুস সবুর এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা: ইঞ্জি. মো. আবদুস সবুর এমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৬৮০ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)’র সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সজাগ থাকে সারা বাংলাদেশ। সাথে সাথে অতন্দ্র প্রহরী থাকেন প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। তিঁনি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের প্রতিচ্ছবি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) কুমিল্লার দাউদকান্দির সাহাপাড়ায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়া কেন্দ্রীয় মন্দির উদ্যোগে ৫০তম শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এইসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভোটদানের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের সাথে নিয়েই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এক ক্ষুদ্র কর্মী হিসেবে স্মার্ট ও উন্নত আধুনিক দাউদকান্দি তিতাস গঠন করবো।

মন্দির কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড্যাভোকেট আহসান হাবিব চৌধুরী,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার,দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD