1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার জয় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লার জয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৪৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট।।

মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে দু’দলই। হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পায় বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আন্দ্রে রাসেলের ঝড় ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় কুমিল্লা।

আগে ব্যাট করতে দলীয় ১৮ রানেই দুই ব্যাটারকে হারিয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। এরপর মাহমুদুল্লাহ ওসাকিব আল হাসান মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে নিজের নামের পাশে ৬ রান করেই ফিরে যান সাকিব। অধিনায়কের বিদায়ের পর ৪ রান করে আউট হন ক্রিজে আসা ইফতিখার আহমেদও। ফলে দ্রুত উইকেট হারিয়ে রান সংগ্রহের চাপে পরে বরিশাল।
স্কোরবোর্ডে ৬৪ রান তুলতে ৩৬ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এরপর মাহেদী মিরাজ আর জান্নাত মিলে হাল ধরার চেষ্টা করেন। দু’জন মিলে ৪৭ রানের জুটি গড়েন। এরপর ১১৮ রান তুলতেই দ্রুত তিন উইকেট হারিয়ে বসে সাকিবের দল। শেষ পর্যন্ত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন  মুকিদুল ইসলাম।

বরিশালের ছোট পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ রিজওয়ানের উইকেট হারায় কুমিল্লা। এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে ১০ রান করে সাজঘরে ফিরে যান জাকের আলি। এরপর স্কোরবোর্ডে ৬০ রানে আরও দুই ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে কুমিল্লা। এরপর ৩৬ রান করে আউট হন লিটন দাস। শেষে খুশদিল ও আন্দ্রে রাসেলের আগ্রাসী ব্যাটিংয়ে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় কুমিল্লা। বরিশালের বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন এবাদত হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD