1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৪ জন আটক - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৪ জন আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৬২৭ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব-১১।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আটককৃতদের কাছ থেকে পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লিপ, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার হয়েছে।
র‍্যাব ১১-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মো. সাব্বির হোসেন, মো. সাফি মাহমুদ, মো. সুজন, তানজিদ হাসান, মো. জয়নাল আবেদীন, মো. ইমরুল হক, মো. আলী, মো. শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মো. রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ, সিয়ামুল ইসলাম সৈকতকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ৪টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লীপ, ১২টি মোবাইল ও ১২ হাজার ৬০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তরকৃত আসামিরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেন।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD