1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় স্কুল ব্যাগে ১৪ গাঁজা কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় স্কুল ব্যাগে ১৪ গাঁজা কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬১৯ বার পঠিত

সাকলাইন যেবায়ের ।।

কুমিল্লায় স্কুল ব্যাগে ১৪ গাঁজা কেজি, যুবক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

চলন্ত সিএনজির ভেতরে থাকা দুইটি স্কুল ব্যাগ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় সিএনজিসহ সোহেল রানা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

গ্রেফতার সোহেল রানা জেলার কোতয়ালী মডেল ধানাধীন অরন্যপুর (পশ্চিম পাড়া) গ্রামের সাহেব আলীর ছেলে।

জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া জানান, শুক্রবার (১৯ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়লাখিলর বালুতোপা-বিবির বাজার বন্দর সড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় চলন্ত একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে দুইটি স্কুল ব্যাগের ভেতর থাকা ১৪ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে এই মাদকের সাথে জড়িত সোহেল রানাকে গ্রেফতার ও সিএনজিটি জব্দ করা হয়।

এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রাজেশ বড়ুয়া আরো বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD