1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৪ আসন: নৌকাকে হারিয়ে ঈগলের চমক - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৪ আসন: নৌকাকে হারিয়ে ঈগলের চমক

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৯১ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে এবার নানান কারণে আলোচনায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি। সেই আসনে এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের ঈগলের থাবায় টানা দুইবারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নৌকা ডুবেছে।

রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু.মুশফিকুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ আসন থেকে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী দেবিদ্বার উপজেলার সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদকে বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ ঈগল প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৮০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী দু’বারের সাবেক সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল পেয়েছেন ৮১ হাজার ২৫৭ ভোট। ১৫ হাজার ৫৫০ ভোটের ব্যবধানে ঈগল প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ জয়ী হয়েছেন। এ আসনে মোট ভোট পড়েছে ৪৯ দশমিক ০৯ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার আছে তিন লাখ ৭৪ হাজার ৫২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৪ হাজার ২৭৬ জন এবং নারী ভোটার সংখ্যা এক লাখ ৮০ হাজার ২৫০জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১১৪টি। ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে এ আসনটিতে ।

আবুল কালাম আজাদ বলেন, দেবিদ্বারের নির্যাতিত মানুষ দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেয়েছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইলেও দেবিদ্বারে সেই উন্নয়নের ছিটেফোঁটাও পড়েনি। দেবিদ্বারের মানুষ যেই পরিবর্তনের অঙ্গীকার করেছে, সেই স্বপ্ন তাঁদের বাস্তবায়ন হয়েছে। ইনশাআল্লাহ, আগামীর দেবিদ্বার হবে একটি আধুনিক ও স্মার্ট দেবিদ্বার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD