1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জাল ভোটের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় জাল ভোটের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে কুমিল্লার কয়েকটি আসনের স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়ে এসব আসনে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন।
রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে কুমিল্লা -৭ চান্দিনা আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ৮৯ টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন। তিনি ভোট বর্জন ঘোষণা দিয়ে ওই আসনে পুনঃনির্বাচন দাবি করেন। এদিকে একই সংবাদ সম্মেলনে গণফ্রন্ট প্রার্থী মো. এমদাদুল হক অভিযোগ করেন তিনি নিজের ভোট দিতে পারেন নি। তার কেন্দ্রে সকালেই ব্যালট শেষ হয়ে গেছে।

এদিকে দুপুরের দিকে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান।

এছাড়াও কুমিল্লা-১ দাউদকান্দি আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির মোহাম্মদ আমির হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। তারা নৌকা প্রতীকের লোকজনের বিরুদ্ধে কেন্দ্র দখল, জালভোট এবং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আনেন।

কুমিল্লার ১১ টি আসনে সকাল ৮ টা থেকে কম ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১১টার পর থেকে বেশিরভাগ ভোটকেন্দ্রই ফাঁকা হয়ে পড়ে। এসুযোগে কেন্দ্রগুলোতে জাল ভোটের শুরু হয়। অপরদিকে অনেক কেন্দ্রে ভোট শুরুর ঘন্টাখানেকের মধ্যেই জালভোট ও এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটতে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD