1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভোটকেন্দ্রের পাশে যুবকের ধাক্কায় একজনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ভোটকেন্দ্রের পাশে যুবকের ধাক্কায় একজনের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৮ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের কাশারীখোলা এলাকায় ভোটকেন্দ্রের পাশে এক যুবকের ধাক্কায় পড়ে গিয়ে নোয়াব আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাশারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটেছে।
নোয়াব আলী দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের বাসিন্দা।
নোয়াব আলীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াব আলীর ছেলে মো. জুয়েল রানা বলেন, আমার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর নৌকার সমর্থক মো. সেলিম মাস্টারের সঙ্গে ভোট দেওয়া নিয়ে কথা বলেন। এক পর্যায়ে কোনো একটি বিষয়ে তারা তর্ক করছিলেন। এ সময় ঈগল প্রতীকের এক সমর্থক এসে আমার বাবাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর ব্যাপারে সঠিক তথ্য জানা যাবে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD