1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে জড়িত ৩ জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে জড়িত ৩ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৬০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর রানীর বাজার টু রামমালা রোডের বিসিক মোড় এলাকার চেম্বার অফ কমার্সের অফিসের সামনে (৫ জানুয়ারি) রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের ককটেল বিস্ফোরণ ও একটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কাউছার (২৮), শাকিল প্রকাশ সাক্কু (২৫) ও সাইমন (২২)।

আজ শনিবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের নির্দেশে এসব নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ জানুয়ারি রাতে কুমিল্লা নগরীতে মোট ৪টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। এছাড়াও, একই দিনে পাচধুরী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তারা অগ্নিসংযোগ করে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা এবং ভোটকেন্দ্রে আগুন উভয় ঘটনায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD