1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মত বিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মত বিনিময় সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৬২৮ বার পঠিত

বিল্লাল হোসেন খোকন ঃ

গত ৪ ঠা জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন করার লক্ষে বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলো বরুড়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ। বিকাল চার ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মইন উদ্দিন ও উপজেলা নিবাচন কর্মকতা মোঃ ওসমান গনি। সাংবাদিকদের সাথে আলোচনাকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, আগামী ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনার লক্ষে বরুড়ার প্রশাসন সার্বিক ভাবে প্রস্তুতি গ্রহন করেছে। তিনি বলেন, বরুড়া বর্তমান ভোটার পুরুষ ১৭৯২১৫, মহিলা ভোটার ১৭০১৮১ এবং তৃতীয় লিংগ ৪। বিপরীতে ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ এতে প্রজাইটিং অফিসার সংখ্যা ১০৩, সহকারী প্রিজাইটিং অফিসার ১৪৩৪ জন। প্রতিটি কেন্দ্রে দ্বায়িত রত পুলিশ প্রায় ৩০০ শত বিজিবি ২ প্লাটুন, ৫০ জন আর্মী এবং ১৬ জন র‍্যাব সহ আনসার ও স্টাইকিং ফোর্স দ্বায়িত্ব পালন করবে সার্বিকভাবে। তিনি বলেন, অবাধ সুষ্ট ও নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনার লক্ষে স্টাইকিং ফোর্স হিসাবে ভ্রাম্যমান আদালত দ্বায়িত্ব পালন করবে। তিনি আরো বলেন,নির্বাচন বানচাল বা কোন প্রকার বিশৃংখলা সৃষ্ট করার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া নির্বাচন সুন্দর ও সুষ্টভাবে পরিচালনার লক্ষে প্রতিটি কেন্দ্রে সি,সি ক্যামেরার নিয়ন্ত্রনে থাকবে। এসময় উপস্থিত ছিলেন,বরুড়া উপজেলা প্রেসক্লাব ও বরুড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD