1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
৭০ এ বঙ্গবন্ধুকে ভোট যেমন বাংলাদেশ পেয়েছেন এবার বঙ্গবন্ধু কন্যার নৌকায় ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ- এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

৭০ এ বঙ্গবন্ধুকে ভোট যেমন বাংলাদেশ পেয়েছেন এবার বঙ্গবন্ধু কন্যার নৌকায় ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ- এমপি বাহার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন,১৯৭১ সালে সারা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষে রায় দিয়ে স্বাধীন বাংলাদেশ পেয়েছিল । আজ জাতির পিতার কন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে । ভোটের মাধ্যমে এর জবাব দিতে হবে। কুমিল্লাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। এই কুমিল্লা অনেক ঐতিহ্য মন্ডিত। আগামী ৭ তারিখ প্রমাণ করতে হবে কুমিল্লার জনগন শেখ হাসিনার পক্ষে। এটা শেখ হাসিনার কুমিল্লা। নৌকার মালিক শেখ হাসিনা। ৭০ এ বঙ্গবন্ধুকে ভোট যেমন বাংলাদেশ পেয়েছেন এবার বঙ্গবন্ধু কন্যার নৌকায় ভোট দিলে পাবেন স্মার্ট বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে ও দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নে এবং বিকেলে আদর্শ সদর উপজেলার শিবের বাজার ও বামইল ঈদগা মাঠে এবং সন্ধ্যায় নগরীর ১২ নং ওয়ার্ডের হোচ্চামিয়া হাইস্কুল মাাঠে ও ১৩ নং ওয়ার্ডের লুতফুন্নেছা হোচ্চামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে,রাতে তিনি ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের আলমপুর এলাকায় উঠান বৈঠক বক্তব্য রাখেন। সবকটি উঠান বৈঠক জনতার ঢল নামে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD