1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৫ আসনে নৌকার গণসংযোগ ও মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৫ আসনে নৌকার গণসংযোগ ও মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার মনোনীত প্রার্থী সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খানের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শশীদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শশীদল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু হাসেম খান এমপির মেয়ে নাজিয়া হাসেম তানজি। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিয়া হাসেম তানজি বলেন, নৌকা হলো স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক ও শেখ হাসিনার প্রতীক। নৌকাকে জয়যুক্ত করার জন্য আপনারা যে যার অবস্থান থেকে কাজ করবেন। তিনি স্বাধীনতার এবং বাংলাদেশের উন্নয়নের রুপকার বঙ্গবন্ধুর মার্কা নৌকাকে আবার বিজয়ী করতে সবাইকে আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ইন্জিনিয়ার বাছির খান, কেন্দ্রীয় ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, হাজী বিল্লাল চেয়ারম্যান, এডভোকেট আতিকুল ইসলাম খান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকার, শশীদল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শশীদল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু কাউছার ভূইয়াসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া একই দিনে ব্রাহ্মণপাড়া উপজেলার হরিমঙ্গল, শশীদল, মানরা, দেউস, নাগাইশ গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD