1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতিকে একটি করে ভোট ভিক্ষা চাই : আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতিকে একটি করে ভোট ভিক্ষা চাই : আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি :

দে‌বিদ্বা‌রে ঈগল প্রতিকের এই গণজোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। ৭ তারিখের পর তাদের আর খুঁজে পাওয়া যাবে না। ৭ তারিখের নির্বাচন হবে গোমতীর মাটি লুটকারিদের বিরুদ্ধে, সিএনজি চাঁদাবাজদের বিরুদ্ধে। সোমবার ( ১ জানুয়ারি) বিকালে রসুলপুর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন কুমিল্লা-৪ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ। সভার শুরুতে খন্ড খন্ড মিছিল নিয়ে সভায়স্থলে যোগ দেন হাজার হাজার নারী পুরুষ। এতে অল্প সময়ের মধ্যে বৈঠকটি জনসভায় রুপ নেয়।

ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. এসএম নিজামের সঞ্চালনায় মো. আবুল কালাম আজাদ আরও বলেন, গত ১৫ বছ‌র দেবিদ্বারের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাটের কোটি কোটি বাজেট কোথায় গেল? তিনি বলেন, দেবিদ্বার থেকে সকল অন্যায় অত্যাচার বন্ধ করা হবে। সকল জঞ্জাল সৃ‌ষ্টিকারী অপশ‌ক্তি ৭ তারিখের বানের জলে ভে‌সে যা‌বে। নি‌শ্চিহ্ন হ‌য়ে যা‌বে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালে মাত্র ৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছি, ৫ কোটি টাকার বরাদ্দ দিয়ে এ উপজেলার ২১২ টি গ্রামে উন্নয়ন সম্ভব ছিল না। আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কথা দিচ্ছি, এই রসুলপুরে কাঙ্খিত উন্নয়ন করা হবে। আমি আগামী ৭ তারিখে আপনাদের কাছে একটি করে ভোট ভিক্ষা চাই, ইনশাআল্লাহ আগামী ৫ বছরের জন্য আমি আপনাদের সেবক হয়ে থাকব ।

রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকারের সভাপতিত্ব বক্তব‌্য রা‌খেন, উত্তর জেলা আওয়ামী লী‌গের সদস‌্য কা‌লিপদ মজুমদার, জাতীয় পা‌র্টির প্রেসি‌ডিয়াম সদস‌্য অধ‌্যাপক মো. ইকবাল হো‌সেন রাজু, উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্মসাধারন সম্পাদক এজাজ মাহমুদ, উপজেলা আওয়ামী লী‌গের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযু‌ক্তি সম্পাদক ই‌ঞ্জি‌নিয়ার জা‌কির হো‌সেন মোল্লা, পৌর আওয়ামী লা‌গের সভা‌পতি মো. আবুল কা‌শেম চেয়ার‌ম‌্যান, দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি এমএ কাইয়ূম ভূঁইয়া, ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সহসভাপ‌তি মো. সিরাজুল ইসলাম, ইউপি মেম্বার ইউসুফ আলী, যুবলীগ নেতা মিজানুর রহমান, মো.মাহবুবুল আলম সরকার, শাহজাহান (‌মিন্টু) মেম্বার, সালাহউ‌দ্দিন মেম্বার, সাদ্দাম হো‌সেন মেম্বার, সিঙ্গাপুর প্রবাসী রুম্মন খান, ডাক্তার ‌মোশারফ হো‌সেন, ইউ‌নিয়ন ছাত্র লী‌গের সভাপ‌তি সৈয়দ মাহবুবুল আলম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD