1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদে নৌকার সভা করায় চেয়ারম্যানকে শোকজ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদে নৌকার সভা করায় চেয়ারম্যানকে শোকজ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৯ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনে নৌকা প্রতীকের নির্বাচনি সভা করায় চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।

শনিবার মুরাদনগরের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরিজ এটনকে এই শোকজ করা হয়। শোকজ করেন কুমিল্লা-০৩ মুরাদনগর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা।

নোটিসে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসার, কুমিল্লা বরাবরে জনৈক জিয়াউর রহমান অভিযোগ করেন, বিগত ২৪ডিসেম্বর আপনার কার্যালয়ে প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে নির্বাচনী বৈঠকের আয়োজন করেন। সরকারি ভবন, বিদ্যুৎ, সরকারি আসবাবপত্র এবং পরিষদের অর্থায়নে ক্রয় করা সাউন্ড সিস্টেম ব্যবহারসহ আপ্যায়নের ব্যবস্থা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

অভিযোগের বিষয়ে স্বপক্ষে কোন বক্তব্য থাকলে সাক্ষ্য-প্রমাণসহ আগামী ০২জানুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ,৩য় আদালত,কুমিল্লায় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD