1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং ব্রাহ্মণপাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব - শওকত মাহমুদ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং ব্রাহ্মণপাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব – শওকত মাহমুদ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

তরুণরা এ দেশের ভবিষ্যৎ। তরুণরা পারবে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হতে পারলে আমার প্রথম কাজ হবে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।

শনিবার বিকেলে কান্দুঘর বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শওকত মাহমুদ একথা বলেন। তিনি আরও বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। বুড়িচং – ব্রাহ্মণপাড়ার মানুষ ন্যায় আদর্শবান ও যোগ্য প্রার্থীকে ভোট দেবে।
পথসভায় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সরকার চেয়ারম্যান, মাছুদ সরকার, এডভোকেট জহিরুল ইসলাম, সোহাগ মেম্ববার, নাছির উদ্দিন, আল হেলাল, ইন্জিনিয়ার আলী, মোহাম্মদ আলী, মাছুদ পারভেজ, কাজী ইরফানুল হক, কাজী মতিউল ইসলাম হেলাল, ছফিউল্লাহসহ নেতাকর্মীগণ।

এছাড়া তিনি শনিবার দিনব্যাপী ঈগল মার্কার পক্ষের নেতাকর্মীদের নিয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর, মাদপপুর, কান্দুঘর, শিদলাই এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় শওকত মাহবুব পক্ষে নেতাকর্মীগণ মানুষের কাছে ঈগল মার্কার ভোট চান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD