1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর কিশোরের লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর কিশোরের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯০৬ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি.

কুমিল্লার তিতাসে গোমতি নদীতে নিখোঁজের তিনদিন আলিফ ভূইয়া (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়া সংলগ্ন গোমতী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে তিতাস থান পুলিশ।

আলিফ উপজেলা দড়িকান্দি গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানাযায়, শুক্রবার ২টার টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের পশ্চিম পাশে গোমতী নদীতে ঘোসল করতে নেমে নিখোঁজ হয় আলিফ।

পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন থেকে হোমনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু দুই দিনে সন্ধান না পেয়ে অভিযান সমাপ্ত করে চলে যায়। সোমবার সকালে স্থানীয় লোকজন ডুবে যাওয়া স্থান উপজেলা দড়িকান্দি উত্তর পাড়া পাকা ঘাট সংলগ্ন ভাসমান অবস্থায় আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কান্তি দাস বলেন,পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD