1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দেবীদ্বার-৪ ফতেহাবাদ ইউনিয়নে ঈগলের গণজোয়ার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দেবীদ্বার-৪ ফতেহাবাদ ইউনিয়নে ঈগলের গণজোয়ার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছু দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক বরাদ্দের পরপরই সংসদীয় কুমিল্লা দেবীদ্বার-৪ আসনে নৌকার বিপরীতে জনপ্রিয়তা অর্জন করছেন ঈগল প্রতীক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ। দেবীদ্বার উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর ঈগল প্রতীকের সাথে একাত্বতা পোষণ করে রাত-দিন দেবীদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল শ্রেণীর পেশাজীবি মানুষের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে কুমিল্লা দেবীদ্বার-৪ আসনের ঈগল প্রতীক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যানসহ সাধারণ জনগণ নৌকার বিপরীতে ঈগলকে জয় করতে রাত দিন পাড়া-মহল্লায় কাজ করে যাচ্ছেন। এদিকে, শুক্রবার(২২ডিসেম্বর) সকাল ১১টা’য় দেবীদ্বার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর হাই স্কুল এলাকায় ঈগল প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- দেবীদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি হাজী মোসলেম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য বাহাদুর সরকার, ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ফতেহাবাদ ইউনিয়নের আওয়ামীলীগ সদস্য আব্দুল করিম, ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক দিদারুল আলম ফয়েজসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে দেবীদ্বার উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি হাজী মোসলেম উদ্দিন বলেন-আগামী ৭জানুয়ারী আপনারা ভোট কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে যাবেন। আপনাদের নিরাপত্তা সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দিবে। জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ঈগল প্রতীকের জয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD