1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিগত ১৫ বছরে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব জাতির মাথা উঁচু করে দিয়েছে -এমপি বাহার - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

বিগত ১৫ বছরে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব জাতির মাথা উঁচু করে দিয়েছে -এমপি বাহার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা ৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি প্রচারনার (২১ ডিসেম্বর বৃহস্পতিবার) ৪র্থ দিনে নগরীর রাজগঞ্জ সালাম ম্যানশনের এলাকায়,গাংচর রোড এলাকায়,ঋষিপট্টি এলাকায়, চকবাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে দেখা যায় কুমিল্লা ৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দিন বাহারের কথা শুনে ঘর থেকে সর্বস্থরের মানুষ ও ব্যবসায়ীরা বেরিয়ে আসেন এবং নৌকা প্রতিকের মনোনীত প্রার্থীর সাথে কুশল বিনিময় করেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার সাহসী নেতৃত্ব জাতির মাথা উঁচু করে দিয়েছে। সৌদি আরবে একসময় বাঙালিদের মিসকিন ডাকত আজ তারা আমাদের বলে সাদিক। চট্টগ্রাম গভীর সমুদ্র বন্দরে অংশীদার হচ্ছে সৌদি আরব। সৌদিরাও আজ আমাদের দেশে আসছে। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন, ২০৩০ সালের পর দেশে আর গরীব মানুষ থাকবে না। নেত্রী সারা দেশে ১০০ টি ইপিজেড তৈরীর উদ্যোগ দিয়েছেন। এতে ৫০ লাখ লোকের কর্মসংস্থান হবে। তখন আমাদের সন্তানদের আর বিদেশ যেতে হবে না।
শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই আজ গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। পদ্মা সেতু হয়, মেট্রোরেল, কর্ণফুলী টানেল হয়, রুপপুর পারমাণবিক কেন্দ্র সহ মেগা প্রকল্পের বাস্তবায় হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই মানুষ শান্তিতে আছে।
এ সময় মহাননগর আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD