1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চলতি বছরের ১১ মাসে কুমিল্লায় মাদক-অস্ত্র উদ্ধারসহ ডিবির সাফল্য - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

চলতি বছরের ১১ মাসে কুমিল্লায় মাদক-অস্ত্র উদ্ধারসহ ডিবির সাফল্য

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

 

সাকলাইন যেবায়ের ।

কুমিল্লায় জেলায় মাদক, ছিনতাই ও চোরাচালান ঠেকাতে মাঠে কাজ করছে ডিবি পুলিশ। এছাড়া হত্যা মামলাসহ গত ১১ মাসে ব্যাপক সফলতা অর্জন করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ ধারাবাহিকতায় গত ১১ মাস পর্যন্ত শতাধিক মামলায় ৪৬৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমান সবধরনের মাদক, জালনোট, ডলার,ভারত থেকে আসা চোরাই পথে শাড়ী ও থ্রিপিস এবং আরও অন্যান্য মালামাল জব্দ করা হয়।

সম্প্রতি কুমিল্লা জেলা গোয়েন্দা ডিবির শরাজেশ বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা ডিবি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ডিবি পুলিশের দায়ের করা মাদক মামলার আসামি ২৮২ জন, অস্ত্র মামলায় ২১ জন, ডাকাত দলের সদস্য ২৪, চোর ৩৯ জন ও অন্যান্য মামলায় ১০১ জনসহ মোট ৪৬৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৮ জন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে চৌকস ডিবির অভিযানিক দল।
এছাড়া জব্দ করা করা হয়, দেশি-বিদেশি অগ্নেয়াস্ত্র ১৫টি, পিস্তলের গুলি ৫৮টি, ম্যাগজিন ৫টি, ইয়াবা ট্যাবলেট ৪৭ হাজার ৩৮১ পিস, ট্যাপেন্ডাটোল ট্যাবলেট ২৮ হাজার ৫৬০ পিস, গাঁজা ২ হাজার ৩৪০ কেজি, ফেনসিডিল ৩ হাজার ৩৬৫ বোতল, বিদেশি মদ ৫১৮ বোতল ও ইস্কাফ সিরাপ ৩৬২ বোতল।
উদ্ধার করা হয়, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি ৫০টি, চোরাই মোটর গাড়ি ৭০টি। আর চোরাচালান হিসেবে জব্দ করা হয়েছে- নগদ ১ কোটি ১৬ লাখ ৫০০ টাকা, স্বর্ণ ১০ ভরি ২ আনা, ইউএস ডলার ৫ হাজার ১১০ ডলার, জালনোট ১ লাখ টাকার, সরকারি বৈদ্যুতিক তার ২০০ কেজি ও দেশি প্রজাতির কাছিম ১৬টি। এছাড়াও বিভিন্ন থানা এলাকায় ডাকাতি, চুরি ও খুন মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া (২১ ডিসেম্বর) বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে ডিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যেকোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে তিবি আরও গুরুত্ব অবদান রাখবে। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিবির এমন কর্মকাণ্ড আগামীতেও চলমান থাকবে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD