1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৫ আসনে কাঁচি মার্কায় জাহাঙ্গীর খান চৌধুরীর পথ সভা ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৫ আসনে কাঁচি মার্কায় জাহাঙ্গীর খান চৌধুরীর পথ সভা ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬১ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরীর আলোচনা সভা ও (কাঁচি) মার্কায় ভোট চেয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও সভা করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী হাজী জাহাঙ্গীর খান চৌধুরী ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর, মহালক্ষীপাড়া, শিদলাই, বড়ধুশিয়া, চান্দলাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় জনসংযোগ ও পথসভা করেন। সন্ধ্যায় ধান্যদৌল এমআর চাইল্ড কেয়ার স্কুল মাঠে ধান্যদৌল, কল্পবাস, নন্দীপাড়া ও ডগ্রাপাড়ার গ্রামের সাধারণ জনতাকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্যবদ্ধ ভাবে জাহাঙ্গীর খান চৌধুরীর পক্ষে কাঁচি মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন উপস্থিত জনসাধারণ।
অনুষ্ঠানে ইলিয়াস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাজী জাহাঙ্গীর খান চৌধুরী। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আমিনল ইসলাম সুজন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন ভুইয়া, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদ এর সদস্য ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, সদর ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল হক ঠিকাদার, শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন সদর, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মেম্বার, সিদ্দিক মেম্বার, সিরাজ মেম্বারসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD