1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মধ্যরাতে কুবির হলে ফের গ্যাস লিক, আতঙ্কে  শিক্ষার্থীরাদের ছুটাছুটি  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মধ্যরাতে কুবির হলে ফের গ্যাস লিক, আতঙ্কে  শিক্ষার্থীরাদের ছুটাছুটি 

  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৮ বার পঠিত
হেদায়েতুল ইসলাম নাবিদ,কুবি।।

রাত তখন ১২টা বাজে। যখন শিক্ষার্থীরা গভীর নিদ্রায় মগ্ন হঠাৎ শেখ হাসিনা হলের ছাত্রীদের ছুটাছুটিতে আতঙ্ক বিরাজ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পুরো ক্যাম্পাসে। এই নিয়ে পরপর দুইবার শেখ হাসিনা হলে গ্যাসের পাইপ লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

এর আগে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি তারা। ফলে দ্বিতীয় দিনেও আতঙ্ক ছড়িয়ে পড়লে ছাত্রীরা হলের বাইরে চলে আসে। শনিবার মধ্যরাতে (৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে গ্যাসের তীব্র গন্ধে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এসময় তারা হল থেকে থেকে বেরিয়ে চলে আসলে পরবর্তীতে গ্যাসের মূল সংযোগ বন্ধ করে দিলে তারা হলে প্রবেশ করে।

পরবর্তী দিন শনিবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর কর্মীরা এসে নিরীক্ষা করে সংযোগ ফুটোর কোনো চিহ্ন খুঁজে পায়নি। এরপর আজ রাত সাড়ে ১১টায় আবারও হলে গ্যাসের গন্ধ পেয়ে আতঙ্কে হল থেকে বেরিয়ে যায় তাঁরা। এদিনও মূল সংযোগ বন্ধ করে শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেওয়া হয়। রাত ১২ টায় হলে প্রবেশ করে গ্যাসের গন্ধ পেয়ে আবারও আতঙ্কে বাইরে বেরিয়ে আসে তারা।

এর আগে গত ৩১ জানুয়ারি হলের সাধারণ সভায় বিষয়টি জানানোও হয়েছিল। তবে কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।

হলের  আবাসিক শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, কর্তৃপক্ষকে জানানোর পরও তারা কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে আমাদের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হল প্রশাসন কি এ দায়ভার নেবে?

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, আজ বাখরাবাদ গ্যাসের কর্মীরা এসে চেক করে গেছে। তারা কোনো ধরনের সমস্যা খুঁজে পায়নি। আগামীকাল এসে প্রতিটি জয়েন্ট চেক করবে তারা। আপাতত মূল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD