1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগেই মানুষের ঢল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগেই মানুষের ঢল

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

নেকবর হোসেন:

প্রতীক বরাদ্দের পরই কুমিল্লায় নৌকার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কুমিল্লা -৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সোমবার (১৮ ডিসেম্বর)এমপি বাহার কুমিল্লা শহরতলীর চানপুর ও পাচথুবী ইউনিয়নের শিবের বাজার এলাকায় জনসংযোগ করেন। এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে ছিলেন। এমপি বাহারের প্রথম দিনের গণসংযোগে এলাকার নারী পুরুষের ঢল নামে। নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চানপুর ও শিবের বাজার এলাকা।
এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু,পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাাফি রাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
এদিকে সোমবার বিকাল ৩ টায় হাজী বাহার এমপি চানপুর ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সভায় বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ষোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হয়েছে। আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD