1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার ১১টি আসনের ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার ১১টি আসনের ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৮টি আসনে ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারের ওই তালিকা হেভিওেয়েট প্রার্থী হিসেবে আছেন কুমিল্লা ৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়নে দুই বারের এমপি নাসিমুল আলম চৌধুরী (নজরুল) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। রেজাউল হক চাঁদপুরী কুমিল্লা-৮ (বরুড়া) ও কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে প্রার্থী হয়েছিলেন।

এছাড়াও প্রার্থীতা প্রত্যাহারের তালিকায় আছেন জাকের পার্টির ৫ প্রাথী। এরা হচ্ছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে এটিএম ওবায়দুল হক, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে আবদুল লতিফ স্বপন, কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, কুমিল্লা- ৭ (চান্দিনা) আসনে মো সহিদুল ইসলাম, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে শাহ আলম মোল্লা। এছাড়াও প্রত্যাহারের তালিকায় আছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সাদিয়া সাবা এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ও দলের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী কুমিল্লা- ৮ ও কুমিল্লা ৯ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু.খন্দকার মুশফিকুর রহমান বলেন, ৯ জন প্রার্থী প্রত্যাহারের মধ্য দিয়ে এখন পর্যন্ত ১১ আসনে বৈধ প্রার্থী রয়েছেন ৮৮ জন। তিনি আরও বলেন, জেলার ১১টি সংসদীয় আসনের ১৭টি উপজেলায় ২৬ জন ম্যাজিস্্েরট এবং ১১ জুডিসিয়াল ম্যাজিস্্েরট দায়িত্ব পালন করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD