1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া কলেজে বিজয় দিবস উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বর্ণাঢ্য আয়োজনে ভিক্টোরিয়া কলেজে বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬০২ বার পঠিত

আল-আমিন কিবরিয়া:

বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে ভিক্টোরিয়ার হৃদয়ে বঙ্গবন্ধ ম্যুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেছে কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা হয়।

ভিক্টোরিয়া কলেজর বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এম.এম শফিউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন। এ সময় কলেজের অন্যন শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ভিক্টোরিয়া কলেজের দ্বি-মাসিক সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তার উদ্যোগে প্রকাশিত বিজয়ের দেয়ালিকার মোড়ক উন্মোচন করেছেন কলেজের অধ্যক্ষ। এতে কলেজে সাংবাদিক সমিতি ও ক্যাম্পাস বার্তার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. আবু জাফর খান আলোচনা সভায় সকলকে শুভেচ্ছো জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের স্বপ্নকে অনুসরণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। তার কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশ একটি গতিশীল অর্থনীতি ও সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD