1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খাঁন চৌধুরী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর খাঁন চৌধুরী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে প্রাথমিকভাবে প্রার্থিতা বাতিল হওয়া কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির খান চৌধুরী মনোনয়ন বৈধ হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রার্থীদের আপিল শুনানিতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল নিষ্পত্তিতে জাহাঙ্গীর খান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন জাহাঙ্গীর খান চৌধুরী। সেই সিদ্ধান্ত মোতাবেক তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের প্রথম দিন তিনিসহ কুমিল্লা-৫ আসনের আরো কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। পরে তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেন। মঙ্গলবার আপিল শুনানিতে জাহাঙ্গীর খান চৌধুরী তার প্রার্থিতা ফিরে পান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD