1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলায় গত নভেম্বর মাসে ৮ খুন, মামলা ৩৮৮ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লা জেলায় গত নভেম্বর মাসে ৮ খুন, মামলা ৩৮৮

  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।
সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা হয়েছে ৩৮৮টি। এর মধ্যে খুনের ঘটনা ৮টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২০টি, রাহাজানি-দস্যুতা ৫টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে মাদকের মোট মামলার সংখ্যা ১৭৮টি।
এ ছাড়া সভায় আইন শৃংখলা পরিস্থিতি, অনুমোদনবিহীন পন্য বিক্রি ও চোরাচালান টাস্কফোর্স অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান, মাদক মামলা নিষ্পত্তি, অবৈধ বালু উত্তোলন, গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি, যৌন হয়রানি ও বাল্য বিবাহ, খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ, দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং, ঝুকিপূর্ণ খুটি/পোলসমূহ স্থানান্তর, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পাশাপাশি নিয়মিত মামলা পরিচালনা, বিদ্যুতের সাব-স্টেশনসহ সকল কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলো নিয়মিত মনিটরিং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ভেজাল ঔষদ বিক্রি ও লাইসেন্স বিহীন ফার্মেসিগুলোতে অভিযান, অগ্নিকান্ড প্রতিরোধে শিল্প কারখানা, ঝুকিপূর্ণ মার্কেট নিয়মিত পরিদর্শন, সড়ক দুর্ঘটনা তুলনামূলক বেশি ঘটার স্থান চিন্তিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, গুজব, কারাগারে বন্ধীদের স্বাস্থ্য পরীক্ষা, বর্জ্য দ্বারা নদী ও জলাশয় দূষণকারী প্রতিষ্ঠান চিন্নিত করে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা, অবৈধ করাত কল ও ইটভাটা উচ্ছেদ অভিযান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল ও অবরোধ কর্মসূচিতে আইন-শৃংখলা পরিস্তিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বীর মুক্তিযোদ্ধা জি এম সেকান্দার, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD