1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে গাঁজা ও গাড়ীসহ আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে গাঁজা ও গাড়ীসহ আটক ১

  • প্রকাশিতঃ শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ৮ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ বাগেরহাট জেলার কঢ়ুয়া থানার বড় আন্দার মানিক গ্রামের মৃত আঃ হামিদ শেখের ছেলে মোঃ আতিয়ার রহমান (৫০)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বাগেরহাট, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD