1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মো. তানভীর আলম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (পুকুরপাড়) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল (নেশা জাতীয় সিরাপ) জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মো. তানভীর আলম ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার। অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) বাপ্পা বড়ুয়া সহযোগিতা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারি তানভীর আলমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD