1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ইউএনও এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ : ২৫ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ইউএনও এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ : ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ৭ম শ্রেণীর এক ছাত্রী। বুধবার বিকালে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এই বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিল পরিবারের লোকজন। পরে ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্য্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে ৭ম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনের মেয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত হয়। মেয়ে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী ও বয়স ১৪ অপ্রাপ্ত বয়স হওয়ায় বিবাহ বন্ধ হয়। পরে ভ্রাম্যমান আদালতে বাল্যবিবাহ দেবার অপরাধে মেয়ের পিতাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ না দেবার শর্তে মুচলেকা দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD