1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ব্রাহ্মণপাড়ায় ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

  • প্রকাশিতঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ মোঃ জাহাঙ্গীর আলম (৩২) নামে ১ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে এবং মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা আটক করে থানায় নিয়ে আসে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আবুল হাচানাত সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের (ব্রাহ্মণপাড়া – দুলালপুর) সড়কের, ব্রাহ্মণপাড়া খাদ্য গুদামের সামনে থেকে মোঃ জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করে। পুলিশ তার দখল হইতে ১০ লিটার চোলাই মদ ও মাদক বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে।
গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর আলম ব্রাহ্মণপাড়া থানার নাইঘর নোয়াপাড়া গ্রামের মোঃ সাদেক মিয়ার ছেলে।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD