1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২, মিনি কাভার্ডভ্যান জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ৫২ কেজি গাঁজা সহ আটক ২, মিনি কাভার্ডভ্যান জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩২৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার উজিরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত অলি উল্লাহর ছেলে মো: শফিক প্রকাশ মনা (৪২) ও নোয়াখালী জেলার সদর (সুধারাম) থানার পৌরসভাধিন ওয়াবদা কলোনীর পাশের ছোট শ্রীরামপুর গ্রামের মৃত এমরান হোসেনের ছেলে মো: দেলোয়ার হোসেন টিটু (৪৫)। বর্তমানে তারা উভয়ই চট্টগ্রামের শহরের পাঁচলাইশ ও বায়েজীদ থানা এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দসের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার ও সঙ্গীয় ফোর্স সহ সোমবার রাত আনুমানিক পৌঁনে নয়টায় উপজেলার আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজা সহ চিিিহৃত মাদক ব্যবসায়ী মনা ও টিটুকে আটক করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-০৮৪৩) জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ২নং আসামী মো: দেলোয়ার হোসেন টিটুর বিরুদ্ধে এর আগেও ১টি মাদক ও ১টি প্রতারণার মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের অভিযানে আলকরার সোনাইছা এলাকা থেকে ৫২ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ডভ্যান সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD