1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর ) দুপুরের দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হাসিবা (২ ) ওই এলাকার আলী আহমদ মেম্বার বাড়ির হাসান মিয়ার মেয়ে ও সিনথিয়া (২ ) একই বাড়ির শামসুল আলমের মেয়ে।

পরিবার, এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার ( ২৭ নভেম্বর ) দুপুরে হাসিবা ও সিনথিয়া বাড়ির উঠোনে খেলছিল। একসময় তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খুঁজতে থাকে। পরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের এক পুকুরের পানিতে ওই দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এই নিয়ে এলাকায় শোকের ছায়া পড়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD