1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে অটো ছিনতাইয়ের পর চালক হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে অটো ছিনতাইয়ের পর চালক হত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯১০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লায় মো. রাশেদ মিয়া (২৮) নামের এক চালককে হত্যা করে অটোরিকশাটিসহ মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি এলাকা থেকে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। শুক্রবার নিহতের পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করে। নিহত রাশেদ মিয়া জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
নিহতের শ্বশুর এরশাদ মিয়া জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থার একটি গ্যারেজ থেকে রাশেদ অটোরিকশাটি নিয়ে বের হয়। রাত পৌনে ৭টার দিকে রাশেদ মোবাইল ফোনে তার স্ত্রীকে জানিয়েছে যাত্রীবেশী কিছু লোক একটি অজ্ঞাত স্থানে নিয়ে চায়ের সাথে তাকে কিছু খাইয়েছে। এতে সে অসুস্থ হয়ে পড়েছে। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নিহতের স্ত্রী নাদিয়া আক্তার জানান, রাতভর খোঁজাখুজি করেও তার (স্বামী) সন্ধান না পেয়ে শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানায় জিডি করেছি। খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করি।
সন্ধ্যায় লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, নিহতের ফিঙ্গারপ্রিণ্ট রিডারের মাধ্যমে পরিচয় শনাক্ত করি। দেবিদ্বার থানা পুলিশের মাধ্যমে পরিবারকে খবর দেয়া হয়। তারা এসে মরদেহ শনাক্ত করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD