1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভোটের একদিন আমাকে পাহারা দিয়ে রাখেন, আমি আপনাদের ৫ বছর পাহারা দিয়ে রাখব-এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভোটের একদিন আমাকে পাহারা দিয়ে রাখেন, আমি আপনাদের ৫ বছর পাহারা দিয়ে রাখব-এমপি বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,আমি আগেও বলেছি একদিন ভোটের দিন আমাকে পাহারা দিয়ে রাখেন। আমি আপনাদের ৫ বছর পাহারা দিয়ে রাখব।বিগত ১৫ বছরে কুমিল্লায় সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং বন্ধ করে শান্তির কুমিল্লা প্রতিষ্ঠা করেছি। শান্তির কুমিল্লায় কাউকে অশান্তি করতে দেওয়া হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ গনতন্ত্রে বিশ্বাস করে,নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তনের সুযোগ নেই।সারা সকল গনতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে ভোট হয়, আমাদের দেশেও সেভাবেই ভোট হবে।যারা নির্বাচন বয়কট করেছন,তাদের বলতে চাই – আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। নির্বাচনে আসেন, যদি জনগণ আপনাদের রায় দেয় আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিব। বুধবার (২২ নবেম্বর) কুমিল্লার মহাসড়কে অবরোধ বিরোধী সমাবেশ বক্তব্যে এমপি বাহার এইসব কথা বলেন। এমপি বাহার আরও বলেন,বাসে আগুন দিয়ে ভয়ভীতি দেখিয়ে, পুলিশ হত্যা করে, সাংবাদিক পিটিয়ে, অগ্নি সন্ত্রাস চালিয়ে শেখ হাসিনা কে ক্ষমতাচ্যুত করা যাবে না।
বিএনপি-জামায়াতের ডাকা ৬ষ্ঠ ধাপের অবরোধের প্রথম দিনে বুধবার নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ার বাজার বিশ্ব রোড, কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোড, ঝাগুরজুলি বিশ্বরোড, আলেখাচর বিশ্বরোড ও সৈয়দপুর এলাকায় বুধবার ভোর থেকেই মহানগর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নেন। দুপুরে এসব স্পট ঘুরে দেখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় তিনি মহাসড়কে বিভিন্ন পরিবহনের চালক যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাসের যাত্রী- চালকরাও মহাসড়কে এমপি বাহারকে পেয়ে নানা শ্লোগানে শ্লোগানে অভিনন্দন জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD