1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বঙ্গবন্ধুর "স্বপ্নের সোনার বাংলা" রুপায়নে নিরলস কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যগণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুর “স্বপ্নের সোনার বাংলা” রুপায়নে নিরলস কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যগণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১০৯২ বার পঠিত

শাহ সাহিদ উদ্দিন, স্টাফ রিপোর্টার:

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট, কুমিল্লা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা জেলার আয়োজনে “আনসার ও ভিডিপি দলনেতাগণের” মধ্যে জননিরাপত্তা ও উন্নয়নে বিশেষ ভুমিকা রাখায় জেলা সমাবেশের পুরষ্কার হিসেবে মহাপরিচালক মহোদয়ের উপহার সরূপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

সার্কেল এড্যাজুট্যান্ট জনাব মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট জনাব শাহীদুল ইসলাম। উপহার প্রধান অনুষ্ঠানে ভিডিপি দলনেতাগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। লালমাই উপজেলার বাঘমারা দক্ষিণ ইউনিয়ন দলনেতা জনাব মফিজুল ইসলাম বলেন, “এই উপহারের জন্যে মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ। এই সাইকেল নির্বাচনী দায়িত্ব পালন ও ক্লাব সমিতি গুলোকে সক্রিয় করতে আমরা কাজে লাগাবো।”

জেলা কমান্ড্যান্ট বলেন, “আগামীর নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও জননিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যগণের কাজে গতি আনতেই মহাপরিচালক মহোদয় বাই-সাইকেল উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “আমার গ্রাম, আমার শহর” কর্মসূচী বাস্তবায়ন তথা বঙ্গবন্ধুর “স্বপ্নের সোনার বাংলা” রুপায়নে নিরলস কাজ করছে এই ভিডিপি সদস্যগণ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জ কমান্ডার, উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস এর নির্দেশনা মোতাবেক সমাবেশ পুরষ্কারের ৭২টি বাইসাইকেল বিতরণ করা হয়।

এসময় আর ও উপস্থিত ছিলেন কুমিল্লার ১৭টি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট উপজেলা প্রশিক্ষক / প্রশিক্ষিকাগন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD