1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত আটক

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৫৫৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। রোববার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশের বাগান থেকে তাদের আটক করা হয়।
থানাপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক ( এসআই ) শফিকুল ইসলামের নেতৃত্বে রোববার ( ১২ নভেম্বর ) মধ্যরাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুরে অভিযান পরিচালনা করেন পুলিশের একটি দল। এ সময় মাধবপুর ইউনিয়ন ভূমি অফিসের পশ্চিম পাশের বাগানে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি ডাকাত দলকে তাড়া করে পুলিশ। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশ। এসময় ডাকাত দলের বাকি সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, উপজেলার উত্তর চান্দলা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে মোঃ আলমগীর হোসেন (৪২) একই এলাকার শফিকুল ইসলাম প্রকাশ স্বপনের ছেলে সাইফুল ইসলাম জাহাঙ্গীর।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, আমরা খবর পাই উপজেলার মাধবপুর এলাকায় একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD