1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৯১০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে। নিহত শিশু দুইজনই স্থানীয় আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তারা দুজন চাচাতো- জেঠাত ভাই।
স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার অষ্টগ্রাম পুর্ব পাড়ার হিন্দু বাড়ীর লিটন সুত্রধরের পুত্র আনন্দ সূত্রধর (৫) এবং জুবরাজ সূত্রধরের পুত্র পাবন সূত্রধরকে (৫) সকালে বাড়ীর পাশ^বর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। একসাথে দুজন শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব জানানা, নিহত শিশু দু’ জন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তারা প্রাণ হারিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD