1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় অক্টোবর মাসে ৭টি খুনের ঘটনা, বেড়েছে চুরি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় অক্টোবর মাসে ৭টি খুনের ঘটনা, বেড়েছে চুরি

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৪৪ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লায় গত অক্টোবর মাসে ৭টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১২টি,ধর্ষণের ঘটনা ঘটেছে ৭টি। এছাড়া পুলিশ আক্রান্ত হবার ঘটনায় মামলা দায়ের হয়েছে ১০টি এবং মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে ১৮৯টি।

গতকাল রবিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থাপিত অপরাধ চিত্র বিবরনী থেকে এই তথ্য জানা গেছে। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য রওশন আরা মান্নানসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

অপরাধ চিত্র বিবরণী থেকে আরো জানা গেছে, জেলায় মোট অপরাধে মামলা হয়েছে ৪১৪টি, যার মধ্যে মাদক আইনে মামলা ১৮৯টি। অপমৃত্যুও মামলা হয়েছে ৬২টি। সিঁদেল চুরির ঘটনা ঘটেছে ১৫টি, পশু চুরি ২টি, গাড়ি চুরি ১২টি, তার চুরি ১টি এবং অন্যান্য চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ১১টি। অস্ত্র আইনে মামলা হয়েছে ৩টি

কমিটির সদস্যদের মন্তব্য এবং অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা গুলো বেড়েছে। অপরাধ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে- অন্য জেলা থেকে একটি চক্র যারা গ্রিল কাটা বা বারান্দা কাটা পার্টি নামে পরিচিত,এই চক্রগুলো কুমিল্লায় এসে চুরির ঘটনা ঘটিয়ে আবার চলে যাচ্ছে। আমরা চক্রগুলোকে ধরতে সক্রিয় আছি।

সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোন গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা পুলিশ সুপার।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD