1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় সি এন জি ভর্তি চিনিসহ ১ জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় সি এন জি ভর্তি চিনিসহ ১ জন গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ৮ নভেম্বর ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ
মো: নজরুল ইসলাম(৪২) নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটিদল উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় সদর ইউনিয়নের (ব্রাহ্মণপাড়া – হরিমঙ্গল) গামী রোডের সাব্বির খেলাঘর এন্ড কসমেটিক্স হাউস এর সামনে থেকে সিএনজি যোগে ভারতীয় চিনি পাচার কালে মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করে। এসময় পুলিশ তার দখল হইতে ৮৫০ কেজি ভারতীয় চিনিসহ ১ টি সিএজি জব্দ করে। সিএনজির রেজিঃ নং-কুমিল্লা-থ-১২-৫৩৯৫।

গ্রেফতারকৃত মোঃ নজরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানার উত্তর তেতাভূমী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অপর আসামী একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে মো: হাসান(৩২) পালিয়ে যায়।

এব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD