1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বারের এড. জামান চৌধুরী কর্তৃক রচিত উপন্যাস "প্রতীক্ষার প্রহর" প্রকাশিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বারের এড. জামান চৌধুরী কর্তৃক রচিত উপন্যাস “প্রতীক্ষার প্রহর” প্রকাশিত

  • প্রকাশিতঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৪৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বুধবার (৮ নভেম্বর) দুপুরবেলা কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র সরকার এর হাতে উপন্যাস “প্রতীক্ষার প্রহর” নামক বইটি তুলে দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক রিক্রিয়েশন ও সহ-সাধারণ সম্পাদক এবং বইটির লেখক এডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যাহ চৌধুরী জামান।
জানা যায়- “প্রতীক্ষার প্রহর” মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত একটি উপন্যাস। সময়ের সাহসী সূর্য সন্তানরা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আর পেছনে ফিরে তাকায়নি। শোক, ত্যাগ, দূঃখ-বেদনা একাকার হয়েছে গল্পের চরিত্র লিপিতে।
লেখক জামান চৌধুরী পেশায় আইনজীবী। পেশাগত ব্যস্ততা সত্ত্বেও একে একে আটটি উপন্যাস লিখে পাঠক সমাজে ইতিমধ্যে ব্যপক সমাদৃত হয়েছেন। স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে তাঁর এ প্রচেস্টা কিছুটা হলে দেশপ্রেমের মশাল হয়ে আলো ছড়াক এ কামনা রইল। বইটি” রকমারি ডটকম” অনলাইনে এখনি অর্ডার করে কপি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া ২১ শে বইমেলা ২০২৪ সাহিত্যদেশ স্টলে তো থাকছে-ই। বইটি’র বহুল প্রচারে ভূয়সী প্রশংসা করে কুমিল্লা-০৬ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার “মুখবন্ধ” রচনা করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD