1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে ব্রাহ্মণপাড়ায় ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

মোবাইল ফোনে কথা বলার সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সেনের বাজার সংলগ্ন ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ৯.৪৫ মিনিটে ঢাকা থেকেছেড়ে আসা চট্টগ্রাম গ্রামী সোনার বাংলা এক্সপ্রেস শশীদল রেলস্টেশন অতিক্রম করে সেনের বাজার এলাকায় আসলে উপজেলার নাগাইশ মধ্য পাড়া মেজর গনি সাহেবের বাড়ির মৃত মতিন মিয়ার ছেলে অটোরিকশা চালক মোস্তফা মিয়া (৫৫) রেললাইনে দাড়িয়ে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় মারা যায়৷ ঘটনার সাথে সাথে বাজার থেকে লোকজন এসে দেখে মোস্তফার দেহ রেললাইনের পাশে পরে আছে৷ বর্তমানে মোস্তফা সেনের বাজার আশ্রায়ন প্রকল্পের সরকারি ঘরে থাকত৷ লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসিদ আলম জানায়, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোঃ মোস্তফা (৫৫) নামে এ লোক মারা যায়৷ তাৎক্ষণিক রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যেয়ে লাশের সোহরত হাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এঘটনায় রেলওয়ে থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD