1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় অগ্নিকান্ডে ৮ টি দোকান ভস্মিভুত, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় অগ্নিকান্ডে ৮ টি দোকান ভস্মিভুত, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা

  • প্রকাশিতঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

শামীম রায়হান, স্টাফ রিপোর্টার, দাউদকান্দি॥

কুমিল্লার হোমনা উপজেলার পৌর বাজারে বুধবার(১ ফেব্রুয়ারী)আনুমানিক ভোর ৬ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকগন।

জানা যায়,উপজেলার পৌর বাজারে আনুমানিক বুধবার ভোর ৬ টার দিকে একটি মুরগীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করলে ও আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিক ভাবে হোমনা ও বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে ৮ টি দোকান ভস্মিভুত হয়ে যায়। এতে ৮টি দোকানের মধ্যে মো. ফারুক উদ্দিনের ৪ টি মুরগীর দোকান,২টি মুদি দোকান,১টি গুরের দোকান এবং মো. হুমায়ুন কবীরের শাহীন ষ্টোর এন্ড হার্ডওয়ারি রয়েছে। দোকানীরা জানান,অগ্নিকান্ডে তাদের ক্ষয়ক্ষতির পরিমান কমপক্ষে ৩০ লাখ টাকা হবে।

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সাইদুর রহমান খাঁন জানান দূর্ঘটনার খবর পেয়ে হোমনা ও বাঞ্ছারামপুরের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ৷ ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD