1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সি আর নেই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাবেক অর্থ উপমন্ত্রী এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সি আর নেই

  • প্রকাশিতঃ শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৭৬ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নেতা, সাবেক অর্থ উপ-মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এপি গ্রুপের চেয়ারম্যান, দেবীদ্বার উপজেলার বনকুট গ্রামের কৃতি সন্তান এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল(এমপি)র পিতা তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। ২১ অক্টোবর শনিবার ভোর সকাল ৪ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুল সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। তার প্রথম জানাযা নামাজ দেবীদ্বার উপজেলার নিজ গ্রামে বনকুটে দুপুর ১২ টায়,পরে ২য় জানাযা বাদ যোহর রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, তৃতীয় জানাযা সংসদ ভবন বাদ আসর, চতুর্থ জানাযা গুলশান সোসাইটি মসজিদের ৬৬ নং রোড,পরে বাদ মাগরিব শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার থেকে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD