1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কুমিল্লার আইনজীবীরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কুমিল্লার আইনজীবীরা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

আসছে শনিবার (২১ অক্টোবর) আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ও সনদ দানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ১৫তলা ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তদুপলক্ষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশ এর আয়োজন করা হয়েছে।

ওই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন- কুমিল্লা জেলা পিপি ও বাংলাদেশ আওয়ামীলীগ কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা জিপি সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূইয়া, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব ও সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দুই দুই বারের সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার ও দুই দুই বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের। এছাড়াও কুমিল্লা বিচার অঙ্গনের অন্যান্য স্পেশাল পিপি, অতিরিক্ত জিপি-পিপি ও এজিপি-এপিপিগণ সহ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নবীন-প্রবীণ প্রায় তিনশতাধিক আইনজীবী। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য এডভোকেট তাপস চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD