1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ৯৬টি মন্ডপে চলবে শারদীয় দুর্গা উৎসব - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে ৯৬টি মন্ডপে চলবে শারদীয় দুর্গা উৎসব

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬৯০ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে ৯৬টি পূজা মন্ডপে এবার শারদীয় দূর্গা উৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা। উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে রং তুলির আঁচরে প্রতিমা ও নানান বর্নিল রঙ্গে সাজিয়েছেন মন্ডপগুলো। বুধবার (১৮ অক্টোবর) পৌর এলাকার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখা যায় এমন চিত্র।

উপজেলায় নির্ভিগ্নে পূজা উদযাপন করতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছেন স্থানীয় প্রশাসন। শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করতে উপজেলা প্রসাশনের আয়োজনে পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সামাজিক সম্প্রতি বিষয়ক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

এবছর দেবীদ্বার উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ৯৬ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামীকাল ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব শেষ হবে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, শারদীয় দুর্গাপূজা নির্ভিগ্নে পালন করতে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চত করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, দুর্গা উৎসব উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। পূজামন্ডপে কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, শারদীয় দুর্গা উৎসবকে সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD