1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে সবজি বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে সবজি বাগান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ দোকানের পেছনের সবজি বাগান থেকে সাদির মিয়া(৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাজারের পাহাড়াদার কবির ব্যবসায়ী সাদির মিয়ার দোকানের পিছনে থাকা সবজি বাগানে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে মুরাদনগর থানায় খবর দেয়।

নিহতের ছেলে সালাউদ্দিন জানান, তার পিতা নেয়ামতকান্দি বাজারে প্রায় ৪০বছর যাবৎ মুদিমালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো গতকালও সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি দোকানে গিয়েছিলেন। সবসময় এশার নামাজের আগে দোকান বন্ধ করে তার বাবা বাড়ী চলে আসলেও মঙ্গলবার আর ফিরে আসেনি। বাজারে অনেক খোজাখুজির পর রাত এগারোটার কিছু আগে তারা দোকানের পিছনে তার বাবার লাশ পাওয়ার খবরটি জানতে পারেন। সাদির মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও মৃত্যুর কারন উদঘাটনের জন্য প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্তের দাবী তার ছেলে সালাউদ্দিনের।

এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) আজিজুল বারী ইবনে জলিল জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD