1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অগ্নি সংযোগের অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৯৭ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন অস্থায়ী কার্যালয় ও গোডাউনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রবিবার রাত একটায় ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদের হরিপুরের নিজ বাসভবনে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে অনেন।
খবর পেয়ে রবিবার সকাল দশটায় অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদ।

এ ব্যাপারে ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বক্তব্য না দিয়ে বলেন,আমি উপজেলা থেকে এসে কথা বলব।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD