1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে সাড়ে ৯ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ পিকআপ জব্দ, গ্রেফতার ৩ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে সাড়ে ৯ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ পিকআপ জব্দ, গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৯৪ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে সাড়ে ৯ লক্ষ ভারতীয় চিনিসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এসময় তিন চোরাচালানিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে উপজেলা গৌরীপুর-হোমনা আঞ্চলিক মহাসড়কের কেশবপুর মোল্লা এলপিজি ফিলিং স্টেশনের সামনে পিকআপ ভর্তি চিনিসহ থেকে তাদের আটক করা হয়।

তিতাস থানার এসআই মহমুদুল হাসান জানান, গোপন সংবাদ সূত্রে শনিবার বিকালে উপজেলা জগতপুর ইউপিস্থ গৌরীপুর-হোমনা সড়কের উপর কেশবপুর মোল্লা এলপিজি ফিলিং স্টেশনের সামনে থেকে ,পালানোর সময়, মাদারিপুর জেলা গোলা বাড়ী উপজেলা থানতলী গ্রামের মতলব মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর(৪০), ঢাকার সাভার উপজেলা জামসিং, জয়পাড়া, রেডিও কলোনী এলাকার খোকন মিয়ার ছেলে মো. রাজু(১৯) ও সাভার পৌরসভা সুতার নোয়াদ্দা এলাকার বাবুল হোসেন মোল্লার ছেলে শামীম (১৯) কে ঢাকা-দের একটি নীল রং এর পিকআপ গাড়ী এবং বৈধ কাগজপত্র ছাড়া ১৫০(একশত পঞ্চাশ) বস্তা ভারতীয় চিনি যাহার প্রত্যেক বস্তায় ৫০(পঞ্চাশ) কেজি করে যাহার মূল্য ৯,৩৭,৫০০ টাকাসহ আটক করা হয়।

আসামীরা চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়া ভারতীয় চিনি নিজেদের হেফাজতে রাখার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, চিনি ভির্তি পিকআপসহ তাদের আটক করে করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে কোর্টে প্রেরন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD