1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এক সন্তানের জন্য দীর্ঘ অপেক্ষা, আল্লাহ দিলেন একসঙ্গে ৩ সন্তান। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

এক সন্তানের জন্য দীর্ঘ অপেক্ষা, আল্লাহ দিলেন একসঙ্গে ৩ সন্তান।

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া শিশু-মাতৃ হসপিটালে একসঙ্গে তিন সন্তানের (এক ছেলে ও দুই কন্যা) জন্ম দিলেন গৃহবধূ সোনিয়া, খুশি পুরো পরিবার।

রোববার ( ১২ অক্টোবর ) সকালে উপজেলার ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটালে, সোনিয়া আক্তার ( ২৬ ) উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা তালুকপাড়া এলাকার সৌদিআরব প্রবাসী ফয়সাল আহমেদের স্ত্রী। ফয়সাল ও সোনিয়া দম্পতির এরাই প্রথম সন্তান। সৃষ্টিকর্তার কাছ থেকে একসঙ্গে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার।

হাসপাতালের গাইনি চিকিৎসক আয়েশা খাতুন বলেন, সন্তান চেয়ে ফয়সাল-সোনিয়া দম্পতি দুই বছর বিভিন্ন জায়গায় চেষ্টা করে কোনো ফলাফল না পেয়ে আমার শরণাপন্ন হন। তারপর থেকে সোনিয়া আমাদের ফলোআপে ছিলেন। আজ রোববার সকালে প্রসূতি সোনিয়া আমাদের হাসপাতালে প্রসব ব্যথা নিয়ে এসে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তানের জন্ম হয়। এখন মা ও তাঁর সন্তানেরা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

শিশু চিকিৎসক ডা. এ. কে. এম. হেদায়েতুল ইসলাম বলেন, জন্মের পর আমি শিশুদের দেখেছি। আলহামদুলিল্লাহ তিনটি শিশুই ভালো আছে এবং সোনিয়া আক্তারও ভালো আছেন। আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখেছি। আশা করছি তিন-চার দিনের মধ্যেই তারা বাড়ি যেতে পারবেন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার সকালে প্রসব ব্যথা নিয়ে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হসপিটালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে পরীক্ষানিরীক্ষা শেষে সন্তানদের ঝুঁকির কথা ভেবে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গাইনি সার্জন আয়শা খাতুন ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন। এ সময় গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন।

একসঙ্গে কোলজুড়ে তিন সন্তান উপহার পেয়ে খুশি গৃহবধূর পরিবার। তারা গৃহবধূ ও নবজাতকদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD