1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ার মাঠে ‘সবুজের পোশাক’ পরেছে রোপা আমন ক্ষেত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ার মাঠে ‘সবুজের পোশাক’ পরেছে রোপা আমন ক্ষেত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

রোপা আমনের মাঠে যেন কেউ সবুজ রং ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছে। আর বাতাসে দোল খাচ্ছে কৃষকের যত্নে লালিত আমনের সবুজ গাছ। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন রোপা আমন ধানের মাঠ ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, ব্রাহ্মণপাড়ায় এ বছর আমনের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৪২৯ হেক্টর। তবে তার চেয়ে বেশি জমিতে আমনের আবাদ হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

পোকার আক্রমণ কোনো কোনো জমিতে কিছুটা দেখা দিলেও তা বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে। আমন ধানের ক্ষেত এখন গাঢ় সবুজ রং ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা আমনের মাঠ পরিচর্যায় কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ফলনও ভালো হবে বলেও আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

সরেজমিনে উপজেলার মালাপাড়া, রামনগর, দুলালপুর, সিদলাই ও চান্দলা এলাকার আমনের মাঠ ঘুরে দেখা যায়, আমন ধানের ক্ষেত গাঢ় সবুজ রঙ ধারণ করেছে। যেন আমনের মাঠ পরে নিয়েছে গাঢ় সবুজ পোশাক। সবুজে ঘেরা রোপা আমনের মাঠে এখন কৃষক ব্যস্ত সময় পার করছেন। ফসল ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে ক্ষেত থেকে আগাছা পরিষ্কার, পোকা দমনে পার্চিং পদ্ধতি ব্যবহার ও সার ছিটানোর কাজে ব্যস্ত কৃষকরা। কৃষকরা সন্তানের মতো পরিচর্যা করছেন ফসলি মাঠের। কৃষকরা বলছেন মাঝেমধ্যে বৃষ্টি হওয়ায় এ বছর এ উপজেলায় আমন আবাদের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। ধানের চারাগুলো থেকে কয়েকদিন পর বের হবে থোর। আর কিছুদিন পরই কৃষকদের আমন ক্ষেত থেকে বের হবে ধানের মৌ মৌ গন্ধ।

কৃষক বিল্লাল হোসেন বলেন, মাঠজুড়ে ধানের সবুজ রং দেখলে মন ভরে যায়, বুকে তৃপ্তি আসে। আশা করছি, আবহাওয়া এ রকম অনুকূলে থাকলে এ বছর রোপা আমন ধানের ফলন ভালো হবে।

কৃষক ফারুক মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় ও ধানে রোগবালাই ও পোকামাকড় তেমন না থাকায় কয়েকদিনেই ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। পুরো মাঠজুড়ে শুধু সবুজ আর সবুজ দেখা যায়। ফসলের এই রূপ দেখে মনে আত্মতৃপ্তি মিলে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ব্রাহ্মণপাড়ায় সুন্দরভাবেই বেড়ে উঠছে আমন ধান। এতে এ বছর আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের পাশে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিয়ে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD