1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৭৩ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগরে রাতের আঁধারে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮১) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধা আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত তালেব আলি ব্যাপারীর স্ত্রী। বুধবার দিবাগত রাতে নিহতের নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ছেলে আবু ইউসুফ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমাতে যায় তার মা আমেনা খাতুন।

বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বৃদ্ধার নাতি সাগর সকালের খাবার খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে দেখে ঘরের তিনটি দরজা খোলা। পরে ঘরে প্রবেশ করে দেখে খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমেনা খাতুন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরিবারের সদস্যদের সাথে পারিবারিক কলহ চলে আসছিল ওই বৃদ্ধার। তাদের ধারণা ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে বলেন এ বিষয়ে তদন্ত চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD